Playlist

Swadhinota

By Bachospati
খাঁচার ভেতর থাকি স্বাধীন বলে ডাকি মগজ ধোলাই ফাঁকি জো নাকি আওয়াজ দেয় পায়ে শেকল বাঁধা স্বাধীনতা ধাঁধা কালো কিংবা সাদা আজো আকাশ ডাকছে আয়, ডাকছে আয়. বিকল শেকল ছিঁড়ে বাঁধন উড়লেই আকাশময় অচল স্বাধীনতা র সাধন স্বাধীন হতে চায় আপাদমস্তক ঝুঁকে আকাশকুসুম বুক ঠুকে মালিকানা ঢেকেঢুকে শ্রমিক সেলাম আওড়ায় স্বাধীনতার বেশে,ফিরলে ঘুমের দেশে, নেশার মতো এসে ,জড়িয়ে ধোরো আমায় কাঁটাতারো ভাবে আজ তাকে কাটা হবে যেমন মুক্তি চাইছে আকাশ,নয় সে নিউক্লিয়ার মাঠ আটোসাটো জালে লড়াই আড়াই চালে দিকচক্রবালে স্বাধীনতা বিভ্রাট স্বাধীনতার গানে খুজছি তোমার মানে পাবলিক সবই জানে তাই আর্জি রাখলাম পায়ে শেকল বাধা স্বাধীনতা ও ধাধা কালো কিংবা সাদা জানাই তবুও সেলাম স্বাধীনতা.... Piano : Manojit Saha Drums : Parnab Roy Guitar : Tutul Mukherjee Bass & audio productions : Bachospati Chakraborty Lyrics,Composition and Voice : Saikat Chattopadhyay